,BISSHOSONGBAD, Bangla, বিশ্ব সংবাদ, 24 news
আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত পবিত্র ঈদুল আজহা আজ ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশে বিল পরিশোধে কমছে সুবিধা, বাড়ছে গ্রাহক অসন্তুষ্টি যাদের কুরবানি কবুল হবে না হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিএনপির ৭২ শতাংশ ও জামায়াতের ৫৬ শতাংশ নারী এমপি কোটিপতি ‘যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না’ শিশির মনির ও ফুয়াদকে অতিথি করায় রাবি শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন অর্থনৈতিক মহাসংকটে বিদ্যুৎ জ্বালানি বিভাগ তীব্র জ্বালানি সংকটের প্রভাব আয় কমছে, বাড়ছে ব্যয় অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর সিন্ডিকেটের মূল হোতা মাসুদ, তিনি বললেন, ‘ফালতু কথা মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরাইলি পাসপোর্টধারীদের সুনামগঞ্জের ১০ জনের ইউরোপে যাওয়ার স্বপ্ন সাগরে বিলীন শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুতে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ ঈদের দিনে একের পর এক দুর্ঘটনা: ট্রেন, লঞ্চ ও বাস দুর্ঘটনায় উদ্বেগ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেফতার

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে না

রিপোর্টারের নাম: MD. S. M. RIAJ
  • সংবাদ প্রকাশের তারিখ : Dec 8, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে না

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ অনুমতি নিয়েও শেষ পর্যন্ত বাতিল করেছে অপারেটর প্রতিষ্ঠান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, অপারেটরই স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে।

বেগম জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স শেষ পর্যন্ত না-আসার সিদ্ধান্ত নিয়েছে অপারেটর প্রতিষ্ঠান।

এর আগে নির্ধারিত মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি নিয়েছিল জার্মানভিত্তিক প্রতিষ্ঠান এফএআই এভিয়েশন গ্রুপ। তবে সংশ্লিষ্ট অপারেটরই স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এফএআই এভিয়েশন গ্রুপ তাদের স্থানীয় এজেন্টের মাধ্যমে পূর্বের স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে। আমরা বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণএর আগে রোববার অপারেটরের প্রাথমিক আবেদন অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা পৌঁছাবে এবং রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করবে এমন অনুমতিও দেওয়া হয়েছিল।

জানা গেছে, কাতার সরকারের সহায়তায় জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপ থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছিল। ব্যবহৃত বিমানটি ছিল বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ একটি জনপ্রিয় লং-রেঞ্জ মেডিকেল ইভাকুয়েশন জেট।

চ্যালেঞ্জার ৬০৪ মডেলটি দীর্ঘ দূরত্বে রোগী পরিবহনে সক্ষম হওয়ায় ঢাকা-লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য অত্যন্ত উপযোগী বলে বিবেচিত।

স্লট অনুমোদন বাতিলের কারণ সম্পর্কে অপারেটর বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..