,BISSHOSONGBAD, Bangla, বিশ্ব সংবাদ, 24 news
আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত পবিত্র ঈদুল আজহা আজ ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশে বিল পরিশোধে কমছে সুবিধা, বাড়ছে গ্রাহক অসন্তুষ্টি যাদের কুরবানি কবুল হবে না হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিএনপির ৭২ শতাংশ ও জামায়াতের ৫৬ শতাংশ নারী এমপি কোটিপতি ‘যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না’ শিশির মনির ও ফুয়াদকে অতিথি করায় রাবি শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন অর্থনৈতিক মহাসংকটে বিদ্যুৎ জ্বালানি বিভাগ তীব্র জ্বালানি সংকটের প্রভাব আয় কমছে, বাড়ছে ব্যয় অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর সিন্ডিকেটের মূল হোতা মাসুদ, তিনি বললেন, ‘ফালতু কথা মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরাইলি পাসপোর্টধারীদের সুনামগঞ্জের ১০ জনের ইউরোপে যাওয়ার স্বপ্ন সাগরে বিলীন শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুতে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ ঈদের দিনে একের পর এক দুর্ঘটনা: ট্রেন, লঞ্চ ও বাস দুর্ঘটনায় উদ্বেগ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেফতার

যুদ্ধবিরতি হলেও পালটায়নি গাজাবাসীর জীবন

রিপোর্টারের নাম: MD. S. M. RIAJ
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 22, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: পালটায়নি গাজাবাসী

সরাইলের সঙ্গে যুদ্ধবিরতি হলেও পালটায়নি গাজাবাসীর জীবন। কেননা আগের মতোই দমন-নিপীড়ন চালিয়ে যাচ্ছে ইসরাইল। এ ছাড়াও বিক্ষিপ্তভাবে প্রতিদিনই চলছে হামলা। গাজার ‘লাইফ লাইন’ হিসাবে পরিচিত রাফাহ ক্রসিংও খুলছে না ইসরাইল বাহিনী। আটকে রেখেছে ত্রাণ সহায়তাও। নিজেদের এসব দুঃখ-দুর্দশার কথা নিজেরাই প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা। বুধবার আল-জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলি বাহিনীর হাতে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। বুধবারও তুফাহ এলাকায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইল। উপত্যকার দক্ষিণে রাফা সীমান্ত বন্ধ রেখেছে তারা। মাত্র দুটি সীমান্ত দিয়ে গাজাবাসীর জন্য ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে উপত্যকায় ৬ হাজার ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের কথা ছিল। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত মাত্র ৯৮৬ ট্রাক প্রবেশ করেছে। এ বিষয়ে জাতিসংঘের ত্রাণসংস্থা ইউএনআরডব্লিউএ এক্স পোস্টে জানিয়েছে, ‘সব ক্রসিং খুলতে হবে। সাহায্য অবাধে প্রবেশ করতে হবে।’

ইসরাইলের চলমান এই সহিংসতায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে মঙ্গলবার ইসরাইলে সফর করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সফরসঙ্গী হিসাবে আছেন ট্রাম্পের দুই দূত স্টিফ উইটকফ ও জ্যারেড কুশনারও। ইসরাইলের সফরকালে ভ্যান্স জানান, যুদ্ধবিরতি যতটা প্রত্যাশা করা হচ্ছিল তার চেয়ে ভালো যাচ্ছে। সতর্ক করে দিয়ে ভ্যান্স এও বলেন, ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস সহযোগিতা না করলে ‘তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে’। তবে তিনি হামাসের নিরস্ত্র হওয়ার কোনো সময়সীমা বেঁধে দেননি। তিনি বলেন, ‘ইসরাইল চুক্তির মূল লক্ষ্য পূরণে উল্লে­খযোগ্যভাবে সহযোগিতা করছে, তবে সামনে এখনো অনেক কাজ বাকি।’ এ ছাড়াও বুধবার পশ্চিম জেরুজালেমে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ভ্যান্স। তিনি বলেন, ‘আমরা একটি ক্লায়েন্ট রাষ্ট্র চাই না এবং ইসরাইল তা নয়। আমরা একটি অংশীদারিত্ব চাই। আমরা একজন মিত্র চাই।’

ভ্যান্স আরও বলেন, ট্রাম্প বিশ্বাস করেন যে, এই অঞ্চলে ‘ইসরাইল একটি অত্যন্ত শক্তিশালী নেতৃত্বের ভূমিকা পালন করতে পারে’। এ ছাড়াও নেতানিয়াহু জানান, যুদ্ধ পরবর্তী পরিস্থিতি কেমন হবে, তা নিয়ে তিনি ভ্যান্সের সঙ্গে আলাপ করেছেন। নেতানিয়াহু বলেন, ‘আমরা একটি সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এক অবিশ্বাস্য যুদ্ধ পরবর্তী পরিস্থিতি তৈরি করছি। যেখানে বেসামরিক সরকার কেমন হবে, নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে এবং কে সেই নিরাপত্তা দেবে তা নিয়ে আলোচনা হয়েছে।’

নেতানিয়াহু আরও জানান, এটি সহজ হবে না, তবে ‘সব সম্ভব.... আমরা সত্যিই একটি শান্তি পরিকল্পনা তৈরি করছি যা এক সপ্তাহ আগেও আলোচনায় ছিল না।’

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..