,BISSHOSONGBAD, Bangla, বিশ্ব সংবাদ, 24 news
আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত পবিত্র ঈদুল আজহা আজ ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশে বিল পরিশোধে কমছে সুবিধা, বাড়ছে গ্রাহক অসন্তুষ্টি যাদের কুরবানি কবুল হবে না হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিএনপির ৭২ শতাংশ ও জামায়াতের ৫৬ শতাংশ নারী এমপি কোটিপতি ‘যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না’ শিশির মনির ও ফুয়াদকে অতিথি করায় রাবি শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন অর্থনৈতিক মহাসংকটে বিদ্যুৎ জ্বালানি বিভাগ তীব্র জ্বালানি সংকটের প্রভাব আয় কমছে, বাড়ছে ব্যয় অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর সিন্ডিকেটের মূল হোতা মাসুদ, তিনি বললেন, ‘ফালতু কথা মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরাইলি পাসপোর্টধারীদের সুনামগঞ্জের ১০ জনের ইউরোপে যাওয়ার স্বপ্ন সাগরে বিলীন শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুতে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ ঈদের দিনে একের পর এক দুর্ঘটনা: ট্রেন, লঞ্চ ও বাস দুর্ঘটনায় উদ্বেগ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেফতার

ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কিনবে ভারত

রিপোর্টারের নাম: MD. S. M. RIAJ
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 2, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কিনবে ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকেই জ্বালানি তেল কেনা অব্যাহত রাখবে ভারত।  নাম প্রকাশে অনিচ্ছুক দুই ভারতীয় কর্মকর্তার বরাতে শনিবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জনিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ভারতের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য অনুশীলন এবং রাশিয়ার সঙ্গে ব্যাপক জ্বালানি ও অস্ত্র সম্পর্কের অভিযোগ তুলেছেন। গত বুধবার তিনি তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ভারত তাই ২৫% শুল্ক প্রদান করবে, সেই সঙ্গে উপরোক্ত কাজের জন্য জরিমানাও, যা আগস্টের প্রথম থেকে শুরু হবে।’

এরপরেই, শুক্রবার (১ আগস্ট) ট্রাম্প দাবি করেন, তিনি শুনেছেন যে ভারত রাশিয়া থেকে আর তেল কিনবে না। যদিও সে সময় সেই তথ্যের নিশ্চয়তা দিতে পারেননি তিনি।

ট্রাম্পের এমন দাবিকে প্রত্যাখ্যান করে নাম প্রকাশে অনিচ্ছুক দুই ভারতীয় কর্মকর্তা রয়টার্সকে  জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত।

তাদের মধ্যে এক কর্মকর্তা জানান, মস্কোর সঙ্গে দীর্ঘ মেয়াদী জ্বালানি চুক্তি করেছে নয়াদিল্লি। রাতারাতি বাণিজ্য বন্ধ সম্ভব না। রাশিয়া বর্তমানে ভারতের সর্ববৃহৎ তেল সরবরাহকারী, যা মোট আমদানির প্রায় ৩৫ শতাংশ।

ভারতের সরকার জানিয়েছে, এই আমদানি বৈশ্বিক নিয়মের মধ্যেই হচ্ছে, কারণ রাশিয়ার তেলের ওপর সরাসরি কোনো মার্কিন বা ইউরোপীয় নিষেধাজ্ঞা নেই বরং জি সেভেন ও ইইউ নির্ধারিত মূল্যসীমা কাঠামো রয়েছে।

তেল ক্রয়ের উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিক মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের সাড়া দেয়নি ভারতের সরকারের কর্তৃপক্ষ।  এমনকি তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউসও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

এর আগে, শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানান, তাদের জ্বালানি উৎসগুলোর ক্ষেত্রে বিশ্ব বাজারের প্রতি নজর রেখেই সিদ্ধান্ত নেয়া হয়। তিনি আরও জানান, বিভিন্ন দেশের সঙ্গে নয়া দিল্লির সম্পর্ক তাদের নিজেদের যোগ্যতার উপর দাঁড়িয়ে আছে এবং এটি তৃতীয় কোনো দেশের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..