,BISSHOSONGBAD, Bangla, বিশ্ব সংবাদ, 24 news
আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত পবিত্র ঈদুল আজহা আজ ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশে বিল পরিশোধে কমছে সুবিধা, বাড়ছে গ্রাহক অসন্তুষ্টি যাদের কুরবানি কবুল হবে না হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিএনপির ৭২ শতাংশ ও জামায়াতের ৫৬ শতাংশ নারী এমপি কোটিপতি ‘যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না’ শিশির মনির ও ফুয়াদকে অতিথি করায় রাবি শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন অর্থনৈতিক মহাসংকটে বিদ্যুৎ জ্বালানি বিভাগ তীব্র জ্বালানি সংকটের প্রভাব আয় কমছে, বাড়ছে ব্যয় অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর সিন্ডিকেটের মূল হোতা মাসুদ, তিনি বললেন, ‘ফালতু কথা মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরাইলি পাসপোর্টধারীদের সুনামগঞ্জের ১০ জনের ইউরোপে যাওয়ার স্বপ্ন সাগরে বিলীন শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুতে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ ঈদের দিনে একের পর এক দুর্ঘটনা: ট্রেন, লঞ্চ ও বাস দুর্ঘটনায় উদ্বেগ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেফতার

মোটরসাইকেল-প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণ গেল দুজনের

রিপোর্টারের নাম: MD. S. M. RIAJ
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 13, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: জুয়েল মিয়া (৩৫) ও শব্দর আলী (৩৩)।

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শান্তিগঞ্জের জয়কলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের জারিকারক জুয়েল মিয়া (৩৫) ও শব্দর আলী (৩৩)। 

জানা যায়, শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের চিঠি জগন্নাথপুর উপজেলায় নিয়ে যাওয়ার পথে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জয়কলস এলাকায় মোটরসাইকেল ও কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অন্যজনকে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) রফিকুল ইসলাম যুগান্তরকে জানান, একজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে দুর্ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

জয়কলস হাইওয়ে পুলিশের ওসি সুমন কুমার চৌধুরী যুগান্তরকে বলেন, মোটরসাইকেল ও কারের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত কালেক্টরেট কার্যালয়ের দুই কর্মচারীর মৃত্যুতে গভীর শোক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..