,BISSHOSONGBAD, Bangla, বিশ্ব সংবাদ, 24 news
আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত পবিত্র ঈদুল আজহা আজ ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশে বিল পরিশোধে কমছে সুবিধা, বাড়ছে গ্রাহক অসন্তুষ্টি যাদের কুরবানি কবুল হবে না হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিএনপির ৭২ শতাংশ ও জামায়াতের ৫৬ শতাংশ নারী এমপি কোটিপতি ‘যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না’ শিশির মনির ও ফুয়াদকে অতিথি করায় রাবি শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন অর্থনৈতিক মহাসংকটে বিদ্যুৎ জ্বালানি বিভাগ তীব্র জ্বালানি সংকটের প্রভাব আয় কমছে, বাড়ছে ব্যয় অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর সিন্ডিকেটের মূল হোতা মাসুদ, তিনি বললেন, ‘ফালতু কথা মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরাইলি পাসপোর্টধারীদের সুনামগঞ্জের ১০ জনের ইউরোপে যাওয়ার স্বপ্ন সাগরে বিলীন শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুতে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ ঈদের দিনে একের পর এক দুর্ঘটনা: ট্রেন, লঞ্চ ও বাস দুর্ঘটনায় উদ্বেগ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেফতার

বাংলাদেশ ২.০ বিনির্মাণে ডা. শফিকুর জাতীয় নেতায় পরিণত হয়েছেন’

রিপোর্টারের নাম: MD. S. M. RIAJ
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 1, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

বাংলাদেশ ২.০ বিনির্মাণে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং গ্রহণযোগ্য জাতীয় নেতায় পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

শনিবার (২ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নিজের ভেরিফায়েড ফেসবুকে আইডিতে দেওয়া ওই পোস্টে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক এই সভাপতি বলেন, ‘গত আগস্টের পর থেকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশ ২.০ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং গ্রহণযোগ্য জাতীয় নেতায় পরিণত হয়েছেন। আজকে উনার হার্টের অপারেশান হবার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা ডা. শফিকুর রহমান ভাইকে সুস্থতা দান করুক এবং আরও অনেকদিন এই জাতিকে খেদমত করার তাওফিক দান করুক। আমীন।’ 

এদিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে। এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ দলটির শীর্ষ নেতারা।

এর আগে, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে তাকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সেদিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা পাননি। তবে ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগছেন। 

এদিকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারির জন্য শনিবার (২ আগস্ট) সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার হার্টে ৫টি ব্লক ধরা পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এরপর ধারাবাহিকভাবে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানো হয়। পরীক্ষায় ডা. শফিকুর রহমানের হার্টে ৫টি ব্লক ধরা পড়ে। এসব ব্লকের মধ্যে ৩টি বেশি গুরুতর ও দুটি প্রায় ৫০ শতাংশের মতো ব্লক। গুরুতর তিনটি ব্লক অপসারণে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

এর আগে ডা. শফিকুর রহমানের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাকে বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন। তবে তিনি দেশের বাইরে চিকিৎসা না নিয়ে দেশেই চিকিৎসা নিতে এককভাবে সিদ্ধান্ত নেন। দেশের চিকিৎসায় সাধারণ মানুষের আস্থা ফেরাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..