প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 19, 2025 ইং
কাঞ্চনে ৩০০ ফিটে রোলস রয়েল দুর্ঘটনা

শনিবার (১৯ জুলাই) বিকাল ৪ টার দিকে তিনশ ফিট রোডের সম মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ওসি তারিকুল ইসলাম বলেন, রোলস রয়েলস গাড়িটির মালিক আহত আরিফ বিল্লাহর বাবা এম এ সবুর। বিকাল ৪ টার দিকে ওই গাড়িতে তার দুই ছেলে ও দুই বন্ধুসহ ঢাকায় যাচ্ছিলেন। গাড়িটি আরিফ বিল্লাহ চালাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়িটি সম মার্কেটের সামনে তিনশ ফিট রোডে নিয়ন্ত্রন হারিয়ে মাঝের সড়কদ্বীপে আঘাত করে রাস্তায় ছিটকে পড়ে। আরিফ বিল্লাহ ছাড়া আর কেউ এ ঘটনায় আহত হননি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ গাড়িটি উদ্ধার করে রূপগঞ্জ থানায় নিয়েছে।
২০২৫ © সকল কিছুর স্বত্বাধিকারঃ বিশ্ব সংবাদ ২৪