,BISSHOSONGBAD, Bangla, বিশ্ব সংবাদ, 24 news
আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত পবিত্র ঈদুল আজহা আজ ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশে বিল পরিশোধে কমছে সুবিধা, বাড়ছে গ্রাহক অসন্তুষ্টি যাদের কুরবানি কবুল হবে না হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিএনপির ৭২ শতাংশ ও জামায়াতের ৫৬ শতাংশ নারী এমপি কোটিপতি ‘যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না’ শিশির মনির ও ফুয়াদকে অতিথি করায় রাবি শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন অর্থনৈতিক মহাসংকটে বিদ্যুৎ জ্বালানি বিভাগ তীব্র জ্বালানি সংকটের প্রভাব আয় কমছে, বাড়ছে ব্যয় অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর সিন্ডিকেটের মূল হোতা মাসুদ, তিনি বললেন, ‘ফালতু কথা মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরাইলি পাসপোর্টধারীদের সুনামগঞ্জের ১০ জনের ইউরোপে যাওয়ার স্বপ্ন সাগরে বিলীন শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুতে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ ঈদের দিনে একের পর এক দুর্ঘটনা: ট্রেন, লঞ্চ ও বাস দুর্ঘটনায় উদ্বেগ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেফতার

খাদ্য অধিদপ্তরের পরীক্ষার তারিখ ঘোষণা

রিপোর্টারের নাম: MD. S. M. RIAJ
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 30, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: খাদ্য অধিদপ্তরের পরীক্ষার তারিখ ঘোষণা

খাদ্য অধিদপ্তরের ২৫টি ক্যাটাগরির মধ্যে প্রথম ধাপের ১৪টি কারিগরি পদের নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। মোট এক হাজার ৭৯১টি শূন্য পদে নিয়োগের অংশ হিসেবে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৯ আগস্ট (শুক্রবার) বেলা ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হবে।

সোমবার (২৮ জুলাই) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ২০২৩ সালের ৩১ আগস্ট প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এবং ২০২৪ সালের ৯ মার্চের পুনর্নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে প্রথম ধাপে কারিগরি পদগুলোর লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে।

পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত ১৪টি পদ হলো- ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেকানিক্যাল ফোরম্যান, অপারেটর, সহকারী ফোরম্যান, মিলরাইট, ল্যাবরেটরি সহকারী, সহকারী অপারেটর, স্টেভেডর সরদার, ভেহিকল মেকানিক, সহকারী মিলরাইট, মিল অপারেটিভ, সাইলো অপারেটিভ, ইলেকট্রিক্যাল ফোরম্যান ও ইলেকট্রিশিয়ান।

আগ্রহী আবেদনকারীদের মঙ্গলবার (২৯ জুলাই) থেকে খাদ্য অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করার অনুরোধ জানানো হয়েছে। পরীক্ষার দিন রঙিন কপি প্রিন্ট করে সঙ্গে আনা আবশ্যক।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..