,BISSHOSONGBAD, Bangla, বিশ্ব সংবাদ, 24 news
আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত পবিত্র ঈদুল আজহা আজ ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশে বিল পরিশোধে কমছে সুবিধা, বাড়ছে গ্রাহক অসন্তুষ্টি যাদের কুরবানি কবুল হবে না হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিএনপির ৭২ শতাংশ ও জামায়াতের ৫৬ শতাংশ নারী এমপি কোটিপতি ‘যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না’ শিশির মনির ও ফুয়াদকে অতিথি করায় রাবি শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন অর্থনৈতিক মহাসংকটে বিদ্যুৎ জ্বালানি বিভাগ তীব্র জ্বালানি সংকটের প্রভাব আয় কমছে, বাড়ছে ব্যয় অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর সিন্ডিকেটের মূল হোতা মাসুদ, তিনি বললেন, ‘ফালতু কথা মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরাইলি পাসপোর্টধারীদের সুনামগঞ্জের ১০ জনের ইউরোপে যাওয়ার স্বপ্ন সাগরে বিলীন শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুতে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ ঈদের দিনে একের পর এক দুর্ঘটনা: ট্রেন, লঞ্চ ও বাস দুর্ঘটনায় উদ্বেগ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেফতার

ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে কত রুপি লোকসান পাকিস্তানের

রিপোর্টারের নাম: MD. S. M. RIAJ
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 9, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে কত রুপি লোকসান পাকিস্তানের

আর এই সিদ্ধান্তের দু’মাসে প্রায় ৪১০ কোটি রুপি খুইয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে  দেশটির সংবাদমাধ্যম ‘ডন’।

প্রতিবেদন অনুসারে, সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির আইনসভার নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে জানায়, ২৪ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত প্রায় ৪১০ কোটি রুপির রাজস্ব হারিয়েছে পাকিস্তান।

পাক প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য জানিয়েছে, বিষয়টিকে আর্থিক লোকসান হিসাবে না-দেখে কম রাজস্ব আদায় হিসাবে দেখানো উচিত। 

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে যে, আর্থিক লাভ-ক্ষতির তুলনায় দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় প্রতিরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া উচিত।

একটি দেশের বিমান অন্য দেশের আকাশপথ ব্যবহার করলে ‘ওভারফ্লাইং রেভেনিউ’ বাবদ টাকা দিতে হয়। পাকিস্তানের মতো অর্থনৈতিক সঙ্কটে ভোগা দেশের কাছে এই রাজস্ব সরকারি কোষাগারের হাল ফেরানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

২০১৯ সালে বালাকোট এয়ারস্ট্রাইকের পরও নিজেদের আকাশসীমা দিয়ে ভারতের বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। সে বার ২৩৫ কোটি টাকার লোকসান হয়েছিল তাদের। পরে অবশ্য ফের আকাশসীমা খুলে দেয় তারা। 

এবার অবশ্য এখনও পর্যন্ত সিদ্ধান্ত বদল করেনি তারা। ফলে পথ ঘুরে পশ্চিম এশিয়া কিংবা ইউরোপের বহু দেশে যেতে হচ্ছে ভারতের বিমানগুলোকে। এতে বাড়ছে জ্বালানির খরচ, সময়ও। 

ভারতও পাকিস্তানের বিমানগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়িয়ে ২৩ আগস্ট করেছে। 

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..