,BISSHOSONGBAD, Bangla, বিশ্ব সংবাদ, 24 news
আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত পবিত্র ঈদুল আজহা আজ ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশে বিল পরিশোধে কমছে সুবিধা, বাড়ছে গ্রাহক অসন্তুষ্টি যাদের কুরবানি কবুল হবে না হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিএনপির ৭২ শতাংশ ও জামায়াতের ৫৬ শতাংশ নারী এমপি কোটিপতি ‘যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না’ শিশির মনির ও ফুয়াদকে অতিথি করায় রাবি শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন অর্থনৈতিক মহাসংকটে বিদ্যুৎ জ্বালানি বিভাগ তীব্র জ্বালানি সংকটের প্রভাব আয় কমছে, বাড়ছে ব্যয় অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর সিন্ডিকেটের মূল হোতা মাসুদ, তিনি বললেন, ‘ফালতু কথা মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরাইলি পাসপোর্টধারীদের সুনামগঞ্জের ১০ জনের ইউরোপে যাওয়ার স্বপ্ন সাগরে বিলীন শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুতে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ ঈদের দিনে একের পর এক দুর্ঘটনা: ট্রেন, লঞ্চ ও বাস দুর্ঘটনায় উদ্বেগ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেফতার

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে

রিপোর্টারের নাম: MD. S. M. RIAJ
  • সংবাদ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে

ইরানের বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্কে হামলা চালানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কড়া জবাব দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াশিংটন যদি এমন পদক্ষেপ নেয়, তবে ‘পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে’।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, ‘ট্রাম্প বলেছেন, আমরা এক ঘণ্টার মধ্যে ইরানের বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করে দিতে পারি, কিন্তু এখনো তা করিনি।’

এর জবাবে লারিজানি বলেন, ‘বেশ, তারা যদি তেমনটি করে, তবে আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে পুরো অঞ্চল অন্ধকার হয়ে যাবে। আর সেই অন্ধকার নিরাপত্তার জন্য পালিয়ে বেড়ানো মার্কিন সেনাদের খুঁজে বের করার মোক্ষম সুযোগ করে দেবে।’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, ওয়াশিংটন এখন পর্যন্ত ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা চালানো থেকে বিরত রয়েছে। তবে তেহরান যদি বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বন্ধ করার চেষ্টা করে, তবে এ ধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে তার দেশ প্রস্তুত।

সূত্র: আলজাজিরা


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..